রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অজু করার সময় অজু ভেঙে গেলে করণীয় কী?

ডেস্ক রিপোর্ট।।

অজু মুসলমানের নামাজসহ ইবাদতের গুরুত্বপূর্ণ প্রস্তুতি। তবে অনেক সময় অজু করার মধ্যেই এমন কিছু ঘটে যা অজু ভেঙে দেয়। তখন অনেকেই দ্বিধায় পড়ে যান—আবার নতুন করে অজু করতে হবে, নাকি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে চালিয়ে নিলেই হবে?

ইসলামী শিক্ষাবিদদের মতে, অজু চলাকালীন অজু ভেঙে গেলে সম্পূর্ণ নতুন করে অজু শুরু করতে হবে। অজুর আগের কাজগুলো আর গণ্য হবে না, কারণ অজুর ধারাবাহিকতা এখানে নষ্ট হয়ে যায়।

যেসব কারণে অজু ভেঙে যায়

ধর্ম বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী অজু ভেঙে যাওয়ার প্রধান কারণগুলো হলো—

১. প্রসাব-পায়খানার রাস্তায় কিছু বের হওয়া
প্রসাব, পায়খানা, বাতাস বা কোনো ধরনের কিড়া বের হলে অজু নষ্ট হয়ে যায়।

২. শরীরের অন্য অংশ থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়া
রক্ত বা পুঁজ যদি শুধু বের হয় কিন্তু না গড়ায়, তবে অজু ভাঙে না। কিন্তু গড়িয়ে পড়লে অজু ভেঙে যাবে।

৩. মুখ ভরে বমি হওয়া
খাবার, পানি, রক্ত বা পিত্ত—যে কোনো কিছু মুখ ভরে বমি হলে অজু নষ্ট হয়। কয়েকবার অল্প অল্প বমি হলেও মিলিত পরিমাণ যদি মুখ ভরা বমির সমান হয়, তবুও অজু ভেঙে যাবে।

৪. দাঁত বা মাড়ি থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া
অল্প রক্ত বের হলে অজু ভাঙে না; তবে থুথুর চেয়ে রক্ত বেশি হলে অজু নষ্ট হয়।

৫. মযী নির্গত হওয়া
যৌন উত্তেজনার সময় বীর্যের আগে যে তরল বের হয়, তা নির্গত হলে অজু ভেঙে যায়।

৬. নারীদের ইস্তেহাযার রক্ত
হায়েজ বা নেফাস ছাড়া অসুস্থতার কারণে যে রক্ত বের হয়, তা অজু নষ্ট করে।

৭. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য তরল বের হওয়া
রক্ত, পুঁজ বা শরীরের রস বের হলে অজু নষ্ট হয়।

৮. নারীদের নিজের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করানো
এ ক্ষেত্রেও অজু ভেঙে যায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন