পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির জানান, নতুন মসজিদটি নির্মাণে প্রায় তিন বছর সময় লাগতে পারে এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম নেতা উপস্থিত থাকবেন। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে তার এই ঘোষণা আসে।
এদিকে, ঘোষণা ঘিরে ইতোমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি এই উদ্যোগের কড়া সমালোচনা করে অভিযোগ করেছেন যে, তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে সাম্প্রদায়িক আবহ সৃষ্টি করার চেষ্টা করছে।

