বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে এমআরটি পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্টেশনে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, সাম্প্রতিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিটি স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। তল্লাশির সময় সন্দেহজনক বড় ব্যাগ থেকে গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন, তারা মেট্রোরেল ব্যবহার করে আগেও দু’বার গাঁজা পরিবহন করেছেন। শেওড়াপাড়া থেকে উঠেও তারা মতিঝিল স্টেশনে নামার পরিকল্পনায় ছিলেন।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি আরও বলেন, বড় ব্যাগ বা সন্দেহজনক যাত্রী দেখলেই এখন নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন