মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

জামায়াত আমিরের এই পোস্টে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ব্যক্তিগতভাবে সুস্থতার জন্য প্রার্থনার আবেদন জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন