বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধান উপদেষ্টার বাসভবনে লটারি পদ্ধতিতে ৬৪ জন এসপি নির্বাচিত

ডেস্ক রিপোর্ট।।

সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে নতুন জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্বাচিত এসপিদের দ্রুত জেলায় পদায়ন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।

সূত্র জানায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়ায় অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত কর্মকর্তারা খুব শিগ্রই নতুন দায়িত্ব গ্রহণ করবেন এবং তাদের নিয়োগ জেলায় কার্যকর হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন