বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যানজটে আটকা ১১ ইউনিট

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর কড়াইল বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে দ্রুত ইউনিটগুলো রওনা দিলেও তীব্র যানজটের কারণে পৌঁছাতে দেরি হচ্ছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে ও কোথা থেকে—তা এখনো জানা যায়নি। একইসঙ্গে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন