বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ নেই সাংবাদিকদের, ক্ষমাপ্রার্থী ইসি সচিব

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের অভ্যন্তরে চার শ্রেণির মানুষ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন, তবে সাংবাদিকরা এ সুযোগ পাবেন না। বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, “আমি ক্ষমাপ্রার্থী। পোস্টাল ব্যালটে চার শ্রেণির মানুষ ভোট দিতে পারবেন, সাংবাদিকরা সেই শ্রেণিতে নেই।”

সচিবের মতে, পোস্টাল ব্যালটের আওতায় যারা ভোট দিতে পারবেন তারা হলো প্রবাসী ভোটার,সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের সংসদীয় এলাকার বাইরে দায়িত্ব পালন করছেন,যারা আইনি হেফাজতে আছেন,যারা নির্বাচনের দিন নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

এই ভোট প্রক্রিয়া নিবন্ধন অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে।

এছাড়া, নির্বাচন কমিশনের ১০টি জোনাল অফিস জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যসামগ্রী সরবরাহের দায়িত্বে থাকবে। ব্যালট পেপার প্রিন্টিংয়ের জন্য সরকারি প্রিন্টিং প্রেসের সঙ্গে যোগাযোগ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং পর্যাপ্ত কাগজ মজুদ রয়েছে বলে জানিয়েছেন সচিব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন