শীতের সকালে দ্রুত গরম পানির দরকার হলে অনেকেই আটকে যান—গিজার চালাবেন নাকি হিটিং রডেই কাজ সেরে ফেলবেন? দেখতে ছোট ও সস্তা হওয়ায় অনেকেই হিটিং রডকে সাশ্রয়ী মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে দু’টি যন্ত্রের বিদ্যুৎ খরচে বড় পার্থক্য রয়েছে।
গিজার একটি ইনসুলেটেড ট্যাংকের মাধ্যমে পানি গরম করে। এতে সাধারণত ১,৫০০–২,০০০ ওয়াট হিটিং কয়েল ব্যবহার হয়।
পানি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে হিটার বন্ধ করে দেয়। ট্যাংকের ইনসুলেশন থাকার কারণে পানি দীর্ঘসময় গরম থাকে, ফলে বারবার বিদ্যুৎ ব্যবহার করতে হয় না।
হিটিং রড পানিতে ডুবিয়ে সরাসরি তাপ ছাড়ে। এর ক্ষমতাও প্রায় ১,০০০–২,০০০ ওয়াট হলেও ইনসুলেশন না থাকায় পানি গরম হতে সময় বেশি লাগে এবং ঠান্ডা হলে আবার রড চালাতে হয়। ফলে বিদ্যুৎ ব্যবহার অব্যাহত থাকে।
১৫ লিটার পানি গরম করার হিসাব ধরলে দেখা যায়—
-
গিজার: সময় লাগে প্রায় ১৫–২০ মিনিট, খরচ হয় প্রায় ০.৫ ইউনিট
-
হিটিং রড: সময় লাগে ২৫–৩৫ মিনিট, খরচ ০.৭৫–০.৯ ইউনিট
যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭.৫০ টাকা ধরা হয়—
-
গিজারে দৈনিক খরচ প্রায় ৩.৭৫ টাকা, মাসে ১১০–১১৫ টাকা
-
হিটিং রডে দৈনিক ৬–৭ টাকা, মাসে ১৮০–২০০ টাকা
অর্থাৎ একই পরিমাণ পানি গরম করতে হিটিং রডে গিজারের তুলনায় বেশি বিদ্যুৎ লাগে।
কেন রডে খরচ বেশি?
ইনসুলেশন নেই,পানি দ্রুত ঠান্ডা হয়,তাপ সরাসরি পানিতে ছড়িয়ে যায়,বারবার চালু রাখতে হয়।
আপনি যদি নিয়মিতভাবে গরম পানি ব্যবহার করেন, তবে গিজারই বেশি সাশ্রয়ী।
অস্থায়ী বা কম ব্যবহারে হিটিং রড ঠিক আছে, তবে বিদ্যুৎ বিল বাড়তে পারে।

