সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিপিএল নিয়ে ভিডিও বার্তায় যা বললেন শোয়েব আখতার

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে।

বিপিএলে কোনো ভূমিকায় আগে দেখা যায়নি শোয়েবকে। এবারই প্রথম তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হচ্ছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকা নিজেও উচ্ছ্বসিত: “হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার জন্য খুব প্রিয় এবং হৃদয়ের কাছের জায়গা। ১০–১৫ বছর ধরে এখানে আসা হয়নি। এবার ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের ভালোবাসি।”

বিপিএলের আসন্ন নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, যেখানে এবার প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে অকশন পদ্ধতি ব্যবহার করা হবে।

প্রাথমিকভাবে ৫ দল নিয়ে আসর শুরু হওয়ার কথা থাকলেও এবার ৬টি দল অংশ নেবে। সম্ভাব্য খেলার শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

নতুন আসরের জন্য বিভিন্ন দলগুলোর মালিকানা নিয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান:

  • রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস

  • চট্টগ্রাম রয়্যালস: ট্রায়াঙ্গল সার্ভিস

  • রাজশাহী রেভলুসন: নাবিল গ্রুপ

  • নোয়াখালী এক্সপ্রেস: দেশ ট্রাভেলস

  • সিলেট ও ঢাকা ফ্র্যাঞ্চাইজি: ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)

শোয়েব আখতারের আগমন এবং নতুন ফ্র্যাঞ্চাইজির যুক্তি বিপিএলের উত্তেজনা ও আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন