মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সিসিইউতে খালেদা জিয়া, দোয়ার জন্য আহ্বান জানাল বিএনপি

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা, যারা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা-তে তার সেবা দিচ্ছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের মানুষকে দোয়া করতে আহ্বান জানিয়েছে। এছাড়া, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন