বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা ও আশেপাশের অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট।।

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৩.৬। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে বলে জানা গেছে। ভূ-পৃষ্ঠের গভীরতা আনুমানিক ১০ কিলোমিটার।

ভূতত্ত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি সৃষ্টি করে না, তবে স্থানীয়রা সাময়িক আতঙ্কের মধ্যে পড়েছেন।

সরকারি জরুরি প্রস্তুতি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর পর্যবেক্ষণ চলছে এবং প্রয়োজনীয় সতর্কতা ও জরুরি ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন