বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচন কোন আসন বা দল থেকে করব তা এখনও ঘোষণা দিইনি: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট।।

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কোন দল থেকে বা কোন আসন থেকে তিনি নির্বাচনে দাঁড়াবেন, তা এখনও নির্ধারণ হয়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আছে, কিন্তু আসন বা দল নির্বাচন বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি। সময়মতো সবকিছু জানানো হবে।”

তিনি আরও জানান, নির্বাচনে অংশ নিতে হলে সরকারে থাকা পদ থেকে পদত্যাগের প্রয়োজন হতে পারে। “আমরা শুধু দুজন ছাত্র উপদেষ্টা নই; সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারাও নির্বাচন করার কথা ভাবছেন। আইনি কোনো বাধা নেই, তবে স্বার্থের সংঘাত এড়াতে নির্বাচনের আগে পদত্যাগ করা উচিত,” বলেন আসিফ মাহমুদ।

একই সঙ্গে তিনি ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “যদি কোনো অনিয়ম থাকে, দুদক সেই বিষয়ে তদন্ত করবে। প্রয়োজনে আমরা সহযোগিতা করব।”

উল্লেখ্য, আসিফ মাহমুদ এই মুহূর্তে নির্বাচনী কৌশল ও দলীয় সংযোগ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, “যথাসময়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন