বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দক্ষিণ–পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা–প্রলয়: থাইল্যান্ড–ইন্দোনেশিয়ায় মৃত্যু বেড়ে ১১৬

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণ–পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার অঞ্চলটির সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা সপ্তাহব্যাপী বর্ষণে নয়টি প্রদেশ ডুবে গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায় ৫৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।লাখো মানুষ পানিবন্দি ও যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

বন্যায় বিচ্ছিন্ন মানুষের কাছে পৌঁছাতে ড্রোন, হেলিকপ্টার ও নৌবাহিনীর রণতরী মোতায়েন করা হয়েছে। অনেক এলাকায় পানি সাত ফুট পর্যন্ত উঠায় নৌকার সংকট দেখা দিয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাট ইয়াই এলাকায় বৃহস্পতিবার থেকে পানি নামতে শুরু করায় জরুরি সেবা ও সড়ক যোগাযোগ পুনর্গঠনের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রতিবেশী মালয়েশিয়ার সাতটি রাজ্যেও হঠাৎ বন্যা দেখা দিয়েছে।এতে ২ জনের মৃত্যু ও ৩৪ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৬১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।এ ছাড়া ১০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

স্থানীয় টিভি ফুটেজে দেখা গেছে, পাহাড়ি ঢাল ধসে কয়েক ফুট পানি গাছপালাসহ বইছে। কিছু এলাকায় বাড়িঘর ভেসে গিয়ে গাড়ির স্তূপ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ–পূর্ব এশিয়ার এই বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে ফিলিপাইনের টাইফুন কোটো,মালাক্কা প্রণালিতে অস্বাভাবিকভাবে তৈরি হওয়া সাইক্লোন সেনইয়ার।এ দুটি ঘূর্ণিঝড় একে অপরের ওপর প্রভাব ফেলায় অস্বাভাবিক বৃষ্টিপাত ও জলধস ঘটছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন