জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের তিনি বলেন, “উনি চিকিৎসা সংক্রান্ত কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আমাদের দোয়া হবে, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন। আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে যে লড়াই চলছে, উনি যেন তা দেখতে পান।”
হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, জেলাশ্রমে খালেদা জিয়ার চিকিৎসা পর্যাপ্তভাবে প্রদান করা হয়নি। তিনি বলেন, “যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন, তাদেরকে হয়রানি করা হতো। এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।”
তিনি দেশের নাগরিক ও রাজনৈতিক দলের সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই উনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

