বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টানা পঞ্চমবারের মতো নামিবিয়ার নির্বাচনে জয়ী ‘অ্যাডলফ হিটলার’

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার রাজনীতিক অ্যাডলফ হিটলার উউনোনা স্থানীয় নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন। ৫৭ বছর বয়সী উউনোনা উত্তরাঞ্চলীয় ওশানা অঞ্চলের ওমপুন্ডজা কনস্টিটুয়েন্সিতে পুনঃনির্বাচিত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য নামিবিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “এখন আমার নাম শুধুই অ্যাডলফ উউনোনা। অনেকে আমাকে ‘অ্যাডলফ হিটলার’ বলে ডাকেন, যাকে আমি কখনো চিনতামই না। আমার নাম নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই।”

উউনোনা নামিবিয়ার ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর হিসেবে স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তার পঞ্চমবারের নির্বাচনী জয় স্থানীয় নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা প্রকাশ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন