বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস শনিবার (২৯ নভেম্বর) তার দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডেনকে বিয়ে করেছেন। স্থানীয় সময় ক্যানবেরার একটি প্রাইভেট অনুষ্ঠানে এই বিয়ে সম্পন্ন হয়, যেখানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল।

৬২ বছর বয়সী আলবানিস বলেন, “পরিবার এবং বন্ধুদের সামনে আমাদের ভালোবাসা ও জীবনের প্রতিশ্রুতি প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে জোডি হেইডেনকে প্রপোজ করেছিলেন অ্যান্থনি। এ বিয়ের তারিখ ও আয়োজনের বিস্তারিত তথ্য দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল।

বিবাহ অনুষ্ঠানে হেইডেন সিডনির ডিজাইনার তৈরি বিশেষ পোশাক পরেছিলেন, আর প্রধানমন্ত্রীর স্যুট পরিধান করা ছিল। বিয়ের আয়োজন আরও প্রাণবন্ত করতে প্রধানমন্ত্রীর কুকুর ‘টোটো’ আংটি বহনকারী হিসেবে দায়িত্ব পালন করেছে। অতিথিদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে ক্যানে বিয়ার।

নবদম্পতি তাদের হানিমুন অস্ট্রেলিয়ার মধ্যে কাটানোর পরিকল্পনা করেছেন এবং এর সব ব্যয় তারা নিজেই বহন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

এই বিয়ে ইতিহাসে বিশেষ গুরুত্বের, কারণ অ্যান্থনি আলবানিস অস্ট্রেলিয়ার প্রথম sitting প্রধানমন্ত্রী যিনি দাপ্তরিক দায়িত্বে থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন