মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত চিঠিতে এ শুভেচ্ছা জানানো হয়।

চিঠিতে শাহবাজ শরিফ জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “পাকিস্তানের জনগণ, সরকার এবং আমার পক্ষ থেকে আপনার পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।”

শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় খালেদা জিয়ার “গুরুত্বপূর্ণ ও স্বীকৃত অবদান” পাকিস্তান গভীরভাবে মূল্যায়ন করে। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক জোরদারে তার ভূমিকা তিনি স্মরণ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত তার দল এবং দেশের জন্য আবারও নেতৃত্ব ও দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন