বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সচিবালয়ের নতুন ভবনের ১০ তলায় আগুন, সকল কর্মকর্তা নিরাপদে উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবনের (১ নম্বর ভবন) ১০ তলায় আগুন লেগে পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বারবার ফায়ার অ্যালার্ম বাজতে থাকে, যার ফলে ভবনের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং কিছুক্ষণের মধ্যে তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

রবিউল নামে সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, “হঠাৎ ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কিছুক্ষণ পর ১০ তলার দিকে ধোঁয়া দেখতে পাই। সঙ্গে সঙ্গে সবাই নিরাপদভাবে নিচে নেমে আসি।”

অন্য একজন কর্মকর্তা জানান, প্রথমে ধোঁয়াটিকে ছোটখাটো মনে হলেও পরে পরিস্থিতি গুরুতর বোঝা যায়। “সবাই দ্রুত ভবন ত্যাগ করে নিরাপদ স্থানে চলে গেছি। এখনও ঠিক কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়।”

১ নম্বর ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস রয়েছে। ঘটনাস্থল থেকে সকল কর্মকর্তা-কর্মচারী নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর ২টার দিকে ১০ম তলায় আগুনের খবর পাই। ৩টি ইউনিট দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন