রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আজ গোপনে বিয়ে করছেন সামান্থা! পাত্র কে?

ডেস্ক রিপোর্ট।।

সামান্থা রুথ প্রভুকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিজীবনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। পরিচালক রাজ নিদিমারুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা চললেও এবার সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য—নাকি আজই বিয়ের পিঁড়িতে বসছেন তারা!

খবরে বলা হয়েছে, কোয়েম্বাটোরের ইশা যোগ ফাউন্ডেশনে খুব ঘরোয়া পরিবেশে হবে এই আয়োজন। জনসমক্ষে কোনও জমকালো অনুষ্ঠান নয়, বরং পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে শান্ত, আধ্যাত্মিক আবহেই নাকি জীবনের নতুন পথচলা শুরু করবেন দু’জন।

ইশা যোগ কেন্দ্রটি সামান্থার কাছে বিশেষ। নিজের আধ্যাত্মিক অনুশীলনের জায়গা বলেই এবার এটিকেই নাকি জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী করতে চাইছেন তিনি।

যদিও সামান্থা ও রাজ কেউই বিষয়টি নিশ্চিত করেননি, কিন্তু রাজের স্ত্রী শ্যামলী দের মন্তব্য ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোড়ন তুলেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন