বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত: তদন্ত কমিশন

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ভারত ও রাজনীতিকদের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান রোববার রিপোর্ট প্রধান উপদেষ্টা বরাবর জমা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের দীর্ঘদিনের রহস্য উদ্‌ঘাটনে কমিশনের ভূমিকা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। জাতির পক্ষ থেকে তাদের ধন্যবাদ।”

কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে ভারতের সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে।

কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস প্রধান সমন্বয়ক হিসেবে ভূমিকা নিয়েছিলেন। স্থানীয় রাজনৈতিক দলের কয়েকশ’ সমর্থক ঘটনাস্থলে ঢুকে দায়ী ব্যক্তিদের রক্ষা করেছে।”

তদন্তে বলা হয়েছে, পুরো ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। পাশাপাশি পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমও ব্যর্থতার শিকার হয়েছিল।

কমিশন জানিয়েছে, এই হত্যাকাণ্ডের দায় নির্ধারণের ক্ষেত্রে তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত দায়ী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন