সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে। একই সঙ্গে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ক্যাডার বহির্ভূত সহকারী সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়-এর ২৭-১১-২০২৫ তারিখের ৮০.০০.০০০০.০০০.১১০.১২.০০১১.২৫-২৯৯ সংখ্যক স্মারকে প্রদানকৃত পরামর্শের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা [সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত)] পদে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত বলেন, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।”
পদোন্নতি পেলেন যারা:



