মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, “ম্যাডাম বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসাধীন এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এই মুহূর্তে এর বাইরে কিছু বলার নেই। জাতির কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।”

এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলও ফেসবুকে জানান, খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশনের মাধ্যমে সাপোর্ট দেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো তথ্য প্রকাশ না করতে। তিনি বলেন, “চিকিৎসকরা যখন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেবেন, আমরা তা জানাবো। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করছি।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দলের মধ্যে তার ক্রমাগত অবনতিশীল অবস্থার কারণে উদ্বেগ বাড়ছে।

দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং দলের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের তথ্য প্রকাশ করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন