বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বললেন নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে প্রয়োজনীয় আবেদন এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, “আমার জানা মতে, তারেক রহমান এখনও ভোটার নন। তবে আবেদন করলে এবং কমিশন চাইলে তিনি নির্বাচন করতে পারবেন।”

সচিব আরও বলেন, “কমিশন আইনের বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে ভোটার তালিকা নিবন্ধন আইন দেখতে হবে।”

এদিকে, বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং সমর্থকরা ভোটার নিবন্ধন ও নির্বাচনে তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নজর রাখছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন