রাজধানীর মোহাম্মদপুরে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে জহুরি মহল্লার ৩৬/এ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

