বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ হচ্ছে

ডেস্ক রিপোর্ট।।

সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে। এ ঘোষণার পর তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) নিয়োগ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে খালেদা জিয়াকে এই মর্যাদা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরে কার্যকর হবে।

বর্তমানে বার্ধক্যজনিত জটিলতায় খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে হাসপাতালের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকলেও হাসপাতালের প্রবেশ পথে কিছু ভিড় লক্ষ্য করা গেছে।

সরকারি এই পদক্ষেপের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালে উপস্থিত জনসমাগম নিয়ন্ত্রণে রাখা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন