বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালাউদ্দিন আহমেদ জানান, দলের নিয়মিত বৈঠকের মতোই আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এতে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি আরও বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্যবান্ধব সিদ্ধান্ত ও চিকিৎসা প্রসঙ্গে দলীয় চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ শিগগিরই গণমাধ্যমকে অবহিত করবেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। প্রয়োজনে এক দিনেই ট্রাভেল পাস প্রদান করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

