বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে মৃদু ভূকম্পন: বঙ্গোপসাগরেও ধাক্কা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের বিভিন্ন স্থানে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে মিয়ানমারের মিনজিন এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯।

এছাড়া, ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ ও ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার। এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছিল। এতে কিছু ভবনে ফাটল দেখা যায় এবং ১০ জনের প্রাণহানি ঘটেছিল। এছাড়া ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন