রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাধুরী দীক্ষিতের দাবি: বলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য বন্ধ হোক

ডেস্ক রিপোর্ট।।

বলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি নন্দিত অভিনেত্রী মাধুরী দীক্ষিত স্পষ্টভাবে বলেছেন,

“শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরেই দেখা যায়। নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোই উচিত। আমি বলছি না, পুরুষদের তুলনায় বেশি দিতে হবে। কিন্তু কোথাও একটা সমতা থাকা দরকার।”

দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শুটিং শিফট দাবি নিয়ে মন্তব্য করে মাধুরী বলেন,

“নির্দিষ্ট সময় বেঁধে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময় বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।”

বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই প্রথম সারির নায়িকা হিসেবে কাজ করা মাধুরী অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান ও আমির খানসহ প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গে কাজ করেছেন। তার বক্তব্য পুনরায় ইন্ডাস্ট্রির ভেতরের বৈষম্যকে সামনে এনেছে।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মাধুরীর অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ কেউ বলছেন, তারকা যখন সমতার কথা বলেন, তা ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তনের প্রেরণা দিতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন