বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট।।

ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও অন্য আসামি পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য ১০ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম, যিনি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত পরে তা মঞ্জুর করেন।

এদিন প্রসিকিউশন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে। এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রসিকিউশন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানান প্রসিকিউটর তামিম।

এই মামলার প্রক্রিয়া চলমান, এবং আদালতের নির্দেশ অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন