দ্বিতীয় ধাপে ৩৬টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম প্রকাশ করেন।
এর আগে, ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছিল। তবে মাদারীপুর-১ আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬ আসনের মধ্যে মাদারীপুর-১ আসন আবারও অন্তর্ভুক্ত হয়েছে এবং এ আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বিএনপির মনোনয়ন পেলেন যারা:




