মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা-৬ আসনে নাগরিকবান্ধব হেলথ কার্ড বিতরণ করল জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট।।

নাগরিকদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ঢাকা–৬ সংসদীয় এলাকায় হেলথ কার্ড বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে উক্ত কার্ডগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান। তিনি বলেন,
“জামায়াত কখনো দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়নি, ভবিষ্যতেও দেবে না। একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বের করে এনে ফ্যাসিবাদবিরোধী সকল জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই।”

ড. মান্নান আরও বলেন, স্থানীয় পর্যায়ে মসজিদ কমিটি ও সিভিল সোসাইটির সমন্বয়ে প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া হবে।
তিনি আশ্বস্ত করে বলেন,
“রিলিফ, টিআর-কাবিখা কিংবা উন্নয়ন বরাদ্দ—এসব কোনোভাবেই দলীয় নেতাকর্মীর পকেটে যাবে না। এগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছানো হবে।”

নিজের বক্তব্যে তিনি মানবিক দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন।
তার ভাষায়,
“মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিনিধিরূপে, মানবতার কল্যাণে কাজ করার জন্য। জামায়াতে ইসলামী সেই মহান দায়িত্ব পালনের লক্ষ্যেই সমাজে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে যাচ্ছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন