বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

ডেস্ক রিপোর্ট।।

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০,৯৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ আজ (শুক্রবার) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান ২৫ অক্টোবর ৫৬,৯৫৯ মেট্রিক টন, দ্বিতীয় চালান ৩ নভেম্বর ৬০,৮০২ মেট্রিক টন, তৃতীয় চালান ১৫ নভেম্বর ৬০,৮৭৫ মেট্রিক টন দেশে পৌঁছেছিল।

এবারের চালান চতুর্থ, যার ফলে মোট ২ লাখ ৩৯,৫৮৬ মেট্রিক টন গম দেশে এসে গেছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন