সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বাজারে পেঁয়াজের দামে হঠাৎ উর্ধ্বগতি, ক্রেতাদের নাভিশ্বাস

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বাজারে আবারও চড়া পেঁয়াজের দাম। মৌসুমের শুরুতেই পণ্যের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের ভোগান্তি বেড়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরবরাহ কমে যাওয়ায় পুরোনো পেঁয়াজের দাম বেড়েছে। নতুন পেঁয়াজ বাজারে উঠলেও পরিমাণ খুবই সীমিত। বাজারে দেখা গেছে, মুড়িকাটা নতুন পেঁয়াজ স্বল্প পরিমাণে মিলছে এবং পাতাসহ কাঁচা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকা কেজি দরে।

এদিকে সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। বিক্রেতারা জানান, মাঠ থেকে সবজি বেশি পরিমাণে আসায় টমেটো, ফুলকপি, বেগুনসহ বেশ কিছু সবজির দাম আগের চেয়ে কিছুটা নিম্নমুখী।

অন্যদিকে, বোতলজাত সয়াবিন তেলের দাম দুই দিন ধরে বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকারি অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা লিটারে ৯ টাকা, পাঁচ লিটারের বোতলে ৪৩ টাকা এবং দুই লিটারে ১৮ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন