সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়, তাই তাকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
ড. জাহিদ বলেন, “খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে নানা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তার অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও এর চেয়েও কঠিন পরিস্থিতি তিনি অতীতে পার হয়ে এসেছেন। আল্লাহর ইচ্ছায় এবারও তিনি সুস্থ হবেন।”
তিনি আরও জানান, বিদেশে চিকিৎসার জন্য বেগম জিয়াকে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ফ্লাই করতে হবে, যা বর্তমানে তার শারীরিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। “শরীর প্রয়োজনীয় সাপোর্ট না দিলে তাকে নেওয়া ঝুঁকিপূর্ণ হবে। মেডিকেল বোর্ড সব দিক বিবেচনা করে যখন উপযুক্ত মনে করবে, তখনই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।

