রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সিজদায় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হবে?

ডেস্ক রিপোর্ট।।

নামাজের সিজদা বা মাথা জমিনে রেখে আরাধনার সময় চোখ খোলা রাখার বিষয়টি মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে আলোচিত। ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, রাসুল (সা.) যেভাবে নামাজ আদায় করতেন, সেভাবে অনুসরণ করাই সঠিক।

বিশেষজ্ঞদের মতে, সিজদাসহ পুরো নামাজে চোখ খোলা রাখা সুন্নত। সহিহ বুখারিতে বর্ণিত হাদিস অনুযায়ী, রাসুল (সা.) বলেছেন, “তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো।”

ধর্মজ্ঞরা আরও জানান, মনোযোগ ধরে রাখার জন্য কেউ যদি চোখ বন্ধ করে নামাজ পড়ে, তবে নামাজ বাতিল হবে না। তবে এটি সুন্নতের খেলাফ এবং কোনো বাধ্যতামূলক পরিস্থিতি ছাড়া চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরূহ। মুজামে তাবরানিতে বর্ণিত হাদিসে এসেছে, “নামাজে দাঁড়ানো অবস্থায় কেউ যেন তার দুই চোখ বন্ধ করে না রাখে।”

তবে বিশেষ পরিস্থিতিতে, যেমন চরম দৃষ্টি বিভ্রান্তিকর পরিবেশ বা মনোযোগ বজায় রাখা কঠিন হলে চোখ বন্ধ করার অনুমতি আছে। তবে নিয়মিতভাবে চোখ বন্ধ রেখে নামাজ আদায় করা অভ্যাসে পরিণত করা উচিত নয়।

বিশেষজ্ঞরা মুসলিম সমাজকে অনুরোধ করছেন, নামাজে সুন্নতের অনুসরণ এবং মনোযোগ বজায় রাখার জন্য চোখ খোলা রাখার চেষ্টা করা উচিত, যাতে নামাজের আধ্যাত্মিক গুরুত্ব অক্ষুণ্ণ থাকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন