আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল-এ অংশগ্রহণ করেছেন। লাল গালিচায় তাঁর রাজকীয় উপস্থিতি দর্শক ও ফটোগ্রাফারদের মন জয় করেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর হলিউড তারকা ডাকোটা জনসনের সঙ্গে খুনসুটির মুহূর্ত।
ফেস্টিভ্যালে অনুষ্ঠিত তার বিশেষ মাস্টারক্লাস-ে ঐশ্বরিয়া নিজের কাজ, ক্যারিয়ার বেছে নেওয়া এবং ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেন। তিনি সংসার নিয়ে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে, অভিষেকের সঙ্গে সংসার নিয়ে তিনি স্বচ্ছন্দ।
হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, “আমি আরাধ্যার যত্ন নেওয়া এবং অভিষেকের সঙ্গে সময় কাটাতে এতটাই ব্যস্ত যে নতুন ছবিতে কাজ না করলেও নিরাপত্তাহীনতায় ভুগি না। নিরাপত্তাহীনতা কখনোই আমাকে চালিত করেনি।”
তিনি আরও বলেন, “আমার ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো সবসময় এসেছে স্বাভাবিকভাবে, নিজের মতো করে। বাইরের কণ্ঠস্বর কখনোই আমাকে প্রভাবিত করতে পারে না।”
ক্যারিয়ারের প্রাথমিক দিনগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, মণিরত্নমের ‘ইরুভার’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বুঝেছিলেন, কোন ধরনের চলচ্চিত্রে কাজ করতে চান। ‘দেবদাস’-এর পর মানুষের বড় প্রত্যাশার মাঝেও ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ বেছে নেন কারণ গল্পটি তাঁকে আকৃষ্ট করেছিল।
ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘পোন্নিয়িন সেলভান: পার্ট টু’ ছবিতে। মা হওয়ার পর তিনি আরাধ্যাকে সময় দিতে ক্যারিয়ার থেকে কয়েক ধাপ পিছিয়ে গেছেন এবং নতুন কোনো প্রজেক্টে এখনও সই করেননি।

