বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট।।

যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, হাসপাতালেই নিহতের প্যান্টের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকার রাস্তায় তানভীর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পথচারী সাব্বির হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন জানান, ক্যাম্পের পেছন দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান তানভীর। পরে কয়েকজন নারী একটি রিকশায় তুলে তাকে হাসপাতালে পাঠান।

থানা সূত্র জানায়, একই সন্ধ্যায় শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তারা দাবি করেছেন, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের। অভিযানের সময় তানভীর পালিয়ে গিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে লুকান। সেখানেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পুলিশ ঘটনার ইতি-উতি খতিয়ে দেখছে এবং হত্যাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন