বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাইকপাড়া জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

আব্দুল কাদির, চাঁদপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। এরই অংশ হিসেবে আজ ৭ ডিসেম্বর(রবিবার) ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনাই আমাদের মূল লক্ষ্য। আমরা জনগণের জন্য একটি চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সংগ্রাম জনগণের সঙ্গে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আগামীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন,মাওলানা মো: ইউনুস হেলাল,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদগঞ্জ উপজেলা,ইউনিয়ন সভাপতি মাওঃনূরুল ইসলাম,সেক্রেটারি মোঃ ওসমান গনী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় জামায়াত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ ঝটিকা মিছিলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন