সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আগামী বিশ্বকাপে হবে ফুটবল বিশ্বকাপের ১০০০তম ম্যাচ, খেলবে কারা?

ডেস্ক রিপোর্ট।।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অম্লান অধ্যায় লেখা হবে আগামী বছর, যখন অনুষ্ঠিত হবে হাজারতম ম্যাচ। ১৯৩০ সালের ১৩ জুলাই মন্টেভিডিওর এস্তাদিও পোকিতোসে ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে প্রথম ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের ইতিহাস। ১০০ বছর পার হওয়ার আগেই এবার নতুন মাইলফলক ছুঁতে চলেছে বিশ্বকাপ।

ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে অনুষ্ঠিত এফ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে জাপান ও তিউনিসিয়ার মধ্যে ম্যাচটি হবে ইতিহাসের ১০০০তম। এই গ্রুপে জাপান ও তিউনিসিয়ার পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস এবং ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন ও আলবেনিয়া যারা ইউরোপিয়ান প্লে অফ জিতে যোগ দেবে।

২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবারের মতো তিনটি দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আসরটি। খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৬টি শহরে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি। ৪৮ দল অংশ নেবে এই আসরে, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

পরিসরের দিক থেকেও এবারের বিশ্বকাপ সবচেয়ে বড়। জুনের ১১ তারিখে শুরু হবে টুর্নামেন্ট, এবং ২৮ জুন থেকে নকআউট পর্ব শুরু হবে। সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই, আর ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বিশ্বকাপের ইতিহাসে এ ধরনের মাইলফলক খেলা ক্রীড়াপ্রেমীদের জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন