বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট।।

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুনভাবে বদলি হওয়া কর্মকর্তাদের তাদের নিজ নিজ দায়িত্ব এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(২) ধারার আওতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নিযুক্ত কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়—নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই তাঁদের বর্তমান কর্মস্থল (চাকরি/প্রশিক্ষণ স্থান) থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

যদি কোনো কর্মকর্তার আগের দপ্তর ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তবে তিনি কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন