মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। হাসনাত বলেন, “যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয় বা মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার যোগ্য, তবে আমরা যাব। কোনো মিডিয়া বা মিলিটারির নিয়ন্ত্রণের মাধ্যমে পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না।”

এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে হাসনাত জবানবন্দি দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী মামলায় ২২ নম্বর সাক্ষী হিসেবে।

মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—

এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজ।

আজ সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন