সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে নিজেই ব্যবসায় নামছেন কোহলি

ডেস্ক রিপোর্ট।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার নির্বাচিত বিরাট কোহলি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অফ-ফিল্ডও চাহিদা রয়েছে। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার আবেদন এখনো উচ্চ।

তবে এবার একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোহলি। তিনি নতুন স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছেন। এই সংস্থার মালিকানাতেও অংশ নেবেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি জানিয়েছেন, “প্রথমবার শুনেই ঠিক করেছিলাম এই কোম্পানির সঙ্গে যুক্ত হব। যারা এখানে রয়েছেন এবং যেভাবে খেলার পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, তা দারুণ। এটি একটি বড় উদ্যোগ।”

অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূতও হয়েছেন কোহলি। তিনি কোম্পানির ১.৯৪ শতাংশ শেয়ারও রাখবেন। তার নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাক ও পণ্য অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে বাজারজাত হবে।

এ বছর কোহলি পূর্বের একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ করেছেন। ২০১৭ সালে তার সঙ্গে সংস্থাটির ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এবার প্রস্তাব করা ৩০০ কোটি টাকার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন