মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বণ্টন কার্যক্রম শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হলেও কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।

পঞ্চগড়-১ এ মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ এ মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ এ গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ এ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ এ ডা. আব্দুল আহাদ, নীলফামারী-২ এ ডা. কামরুল ইসলাম দর্পণ ও নীলফামারী-৩ এ আবু সায়েদ লিয়নকে মনোনয়ন দিয়েছে দলটি।
লালমনিরহাট-২ এ রাসেল আহমেদ এবং লালমনিরহাট-৩ এ রকিবুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির হয়ে।

রংপুর-১ এ আল মামুন, রংপুর-৪ এ আখতার হোসেন নিজেও প্রার্থী হিসেবে রয়েছেন। কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জেও মনোনয়ন পেয়েছেন একাধিক নতুন মুখ।

নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, বাগেরহাট ও খুলনার বিভিন্ন আসনে শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীদের মনোনয়ন দিয়েছে এনসিপি।
খুলনা-১ এ ওয়াহিদ উজ জামান ও খুলনা-২ এ ফরিদুল হক মনোনীত হয়েছেন।

ভোলা-১ এ অ্যাডভোকেট জিয়াউর রহমান, বরিশাল-৪ এ আবু সাঈদ মুসা, বরিশাল-৫ এ নুরুল হুদা চৌধুরী এবং ঝালকাঠি-১ এ ডা. মাহমুদা আলম মিতু প্রার্থী হয়েছেন।
রাজবাড়ী-২ এ সাইয়েদ জামিল ও ফরিদপুর-৩ এ সৈয়দা নীলিমা দোলাকে মনোনয়ন দিয়েছে এনসিপি।

ময়মনসিংহ অঞ্চলে কবি, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন।
নেত্রকোণা-২ এ ফাহিম রহমান খান পাঠান, কিশোরগঞ্জ-২ এ আবু সাঈদ (উজ্জ্বল) ও কিশোরগঞ্জ-৩ এ শেখ খায়রুল কবির আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকা-১ থেকে ঢাকা-২০ পর্যন্ত বেশ কয়েকটি আসনে দলটি নতুন ও তরুণ প্রার্থী নিয়ে এসেছে।
ঢাকা-৯ এ ডা. তাসনিম জারা, ঢাকা-১৫ এ অবসরপ্রাপ্ত মেজর আলমগীর ফেরদৌস ও ঢাকা-১৭ এ ডা. তাজনূভা জাবীন মনোনয়ন পেয়েছেন।

ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ফরিদপুরেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের প্রায় সব আসনেই এনসিপি প্রার্থী দিয়েছে। চট্টগ্রাম-১০ এ সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১৩ এ জুবাইরুল আলম মানিকসহ আরও বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা ও পেশাজীবী এবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সিলেট-১ এ এহতেশাম হক, সিলেট-৩ এ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং হবিগঞ্জ-৪ এ নাহিদ উদ্দিন তারেক মনোনয়ন পেয়েছেন।

কক্সবাজার-১, ২ এবং ৪ নম্বর আসনে তিনজনকে মনোনয়ন দিয়েছে দলটি।
খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা, রাঙামাটিতে প্রিয় চাকমা এবং বান্দরবানে মংসা প্রু চৌধুরীকে প্রার্থী হিসেবে আনছে এনসিপি।

এনসিপি বলছে, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করেই প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন