বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সৌদি আরবে প্রথমবারের মতো মদ বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট।।

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো অ-মুসলিম বিদেশি বাসিন্দাদের জন্য মদ বিক্রি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত একমাত্র লাইসেন্সধারী মদের দোকানে এখন থেকে নির্দিষ্ট বিদেশি নাগরিকরা কেনাকাটা করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক পোস্ট।

মদ কেনার অনুমতি পেতে হলে মাসিক কমপক্ষে ৫০ হাজার রিয়াল—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩,৩০০ মার্কিন ডলার—আয় থাকতে হবে। দোকানে প্রবেশের আগে ক্রেতাদের বেতন-সংক্রান্ত সনদ দেখিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সরকার জানিয়েছে, শুধুমাত্র উচ্চ আয়ের অ-মুসলিম প্রবাসী এবং প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারীরা দোকানে প্রবেশের সুযোগ পাবেন। বর্তমানে রিয়াদের এই দোকানটিই সৌদি আরবে একমাত্র অনুমোদিত মদ বিক্রির কেন্দ্র।

বহু দশক ধরে দেশটিতে মদের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্ব প্রশাসনিক ও সামাজিক সংস্কারের অংশ হিসেবে ধীরে ধীরে কিছু বিধিনিষেধ শিথিল করছে।

গত বছর চালু হওয়া রিয়াদের বিশেষায়িত দোকানটি প্রথমে শুধু বিদেশি কূটনীতিকদের জন্যই উন্মুক্ত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখন অ-মুসলিম ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ বা সৌদি গ্রিন কার্ডধারীরাও মদ কিনতে পারবেন। এই কার্ড দেওয়া হয় দক্ষ পেশাজীবী, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের—যারা পাঁচ বছরে অন্তত ৩০ মাস সৌদি আরবে অবস্থান করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন