সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজারা

ডেস্ক রিপোর্ট।।

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর জাতীয় ফুটবল দল অবশেষে পেয়ে গেল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদু সজীব ভূইয়ার ঘোষিত পুরস্কার। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদান করা হয়।

গত ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে উপস্থিত থেকে দলটির পারফরম্যান্সে মুগ্ধ হন যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব ভূইয়া। ম্যাচের পর তিনি দলকে ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন অধিনায়ক জামাল ভূঁইয়া, দলের ম্যানেজার আমের খান এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। পরে তা ভাগ করে দেওয়া হয় সংশ্লিষ্টদের মধ্যে।

ভারতের বিপক্ষে ঘোষিত স্কোয়াডের ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের খান — প্রত্যেকে ৭ লাখ টাকা, কোচিং স্টাফের আরও পাঁচ সদস্য — প্রত্যেকে ৫ লাখ টাকা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন