বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মহিবুল হাসানকে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট।।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তার চাকরি ওই বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী, নিজ কর্ম-অধিক্ষেত্রে ফিরে গিয়ে তিনি পরবর্তী দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন