সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই স্থানীয় ও বিদেশি ক্রিকেটার সংগ্রহে দলটি সক্রিয় থাকলেও নিলাম শেষে তাদের স্কোয়াড নিয়ে সমর্থকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

দলের শক্তি বাড়াতে এবার যুক্ত হলো সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিচিত মুখ—জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মালিক ও কর্মকর্তারা।

নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন জানান, অধিনায়ক নির্বাচন এখনো চূড়ান্ত নয়। তিনি বলেন—
“জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ নয়। চাইবো মোহাম্মদ নবী বা কুশল মেন্ডিসের মতো কাউকে নিয়ে কাজ করতে। পাশাপাশি কোচ খালেদ মাহমুদ সুজনও আমাদের পরিকল্পনায় আছেন। সৌম্য সরকারও সম্ভাব্য বিকল্প।”

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড (বিপিএল ২০২৬)

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন