বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বগুড়ার গাবতলী বেদেপল্লিতে হামলায় এক সাপুড়ে নিহত, দুজন আহত

ডেস্ক রিপোর্ট।।

বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এক সহিংস ঘটনায় এক সাপুড়ে নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। নিহতের নাম শাকিল (২৫)। তিনি ঢাকা সাভারের বিপ্লবের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে স্থানীয়রা রাশেদ নামে একজনকে চোর সন্দেহে আটক করে। পরে বৃহস্পতিবার সকালে রাশেদের স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে বেদেপল্লিতে বেদেদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষের সময় শাকিলকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাকিলের মৃত্যু হয়। আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, রাশেদের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন