বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই—এমন দৃঢ় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট বা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”

এসময় তিনি আরও বলেন, অনৈতিক দাবি বা অরাজকতার মাধ্যমে নির্বাচন বানচাল করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রেস সচিব বলেন,
“পতিত স্বৈরাচারের দল হিসেবে তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন করার কথা বললেও তারা তা করেনি।”

তিনি দাবি করেন, ‌*“তারা ভাবত ১৫ বছর মানুষ চুপ ছিল, আরও ১৫ বছর থাকবে। কিন্তু অতীতের সহিংসতায় জড়িত থাকার কারণেই তারা কার্যত নিজেদের মাঠের বাইরে নিয়ে গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন