মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারা এই হামলার সঙ্গে জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন